Header Ads Widget

Breaking News
Loading...

সুন্দরী সাধ্বী হর্ষা রিচারিয়ার আধ্যাত্মিক যাত্রা

চেহারা দেখে অভিনেত্রী বলে ভুল হতেই পারে। সাজগোজ করে, কপালে তিলক, সিঁদুরের টিপ পরে কুম্ভমেলায় ঘোরাফেরা করছেন তিনি। মহাকুম্ভে এই ‘সুন্দরী’ কি আদৌ কোনও সাধ্বী না অন্য কেউ? ঐ মহিলার আসল নামই বা কি কী? এবার আসল সত্যটা সামনে এসে গেল। এই সাধ্বীর আসল নাম হর্ষা রিচারিয়া। বয়স ৩০। সোশ্যল মিডিয়ায় তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে ওই সাধ্বীকে প্রশ্ন করা হচ্ছে, কেন তিনি সাধিকার জীবন বেছে নিচ্ছেন? উত্তরে তিনি বলছেন, ‘মানসিক শান্তি পাই। "আমার জীবনে সবকিছু ছিল। সাফল্য, খ্যাতি, অর্থ—সবই পেয়েছিলাম। কিন্তু কোথাও যেন এক অপূর্ণতা কাজ করত। কোনো কিছুই আমাকে মানসিক শান্তি দিতে পারছিল না। তাই আমি ঈশ্বরের পথে এগিয়ে আসি।" বছর দুয়েক আগে এই সাধ্বীর জীবনে প্রবেশ করেছেন বলেও জানিয়েছেন তিনি। কিন্তু মাত্র দু’বছরের মধ্যে জীবনের মোড় পুরোপুরি বদলে ফেলেছেন তিনি। উত্তরাখণ্ড থেকে শুরু হওয়া তাঁর আধ্যাত্মিক যাত্রা এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু। ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হতে শুরু করেছে হর্ষার পুরনো ছবি। সামনে আসছে বেশ কিছু ভিডিয়োও। হর্ষার পুরনো জীবন দেখে অনেকেই অবাক হচ্ছেন। অভিনেত্রী থেকে সন্ন্যাসিনীর এই রূপান্তর যেন একটি অবিশ্বাস্য গল্প। স্বাভাবিকভাবেই মানুষের আগ্রহ বাড়ছে তাঁকে নিয়ে।
বিশদে জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ